মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:০৮
ব্রেকিং নিউজ

দেশকে ধ্বংস করা বিএনপির লিফলেট বিতরণের উদ্দেশ্য : ওবায়দুল কাদের

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , রাত ০৯:৪৯

সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। এ নিয়ে দলটিকে তালিকা প্রকাশ করতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

আজ ( মঙ্গলবার)  বিকালে রাজধানীর ধানমন্ডিতে প্রেস ব্রিফিংয়ে  পরিবহন ও সেতুমন্ত্রী  লীগ সভাপতির কার্যালয়ে বলেন,  বিরোধী দল  বিএনপির নেতৃত্বে ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে কারাগারে ১৩ জনকে মেরে ফেলা হয়েছে।জেলখানায় যারা বন্দী তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। এরকম মৃত্যুর খবর প্রায়ই আমরা বাইরে জানি। এ সংখ্যা ১৪ /১৫ জন।জেলে বন্দি হলে কি মৃত্যু হবে না? বিএনপির এমন দাবি  তারা সবাই  কেমন করে বলে? কথায় কথায় তারা গুম-খুনের কথা বলে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য সরবরাহ করছে এই গুমের ঘটনা নিয়ে। গুমের ব্যাপারেও একই কথা-তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ দেওয়ার জন্য করে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, গুম-খুন এইসব মিথ্যে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার যে তারা করছে, তাহলে সত্যটা কি? তারা বলুক।কাদের কাদের গুম-খুন করা হয়েছে। প্রমাণ কি? । অন্ধকারে ঢিল ছুড়বে বারে বারে? তালিকা আমরা দেখতে চাই  এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশকে ধ্বংস করা ও মানুষ মারা।

আওয়ামী লীগ আমলে গুম-খুন নিয়ে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু আওয়ামী লীগ আমল কেন, বিএনপি আমলে কত হত্যা, গুম খুন সব হিসাবই আসুক। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা গুম হত্যার শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন তারও হিসাব দিতে হবে। একপাক্ষিক হবে কেন? 

 দলের সাধারণ সম্পাদকের সাফ কথা,দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত হবে।

এ সময় মিয়ানমার সীমান্তে অস্ত্রসহ অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত সচেতন ও সজাগ। বিদেশি কারো অনুপ্রবেশ ঘটলে তা খতিয়ে দেখাসহ ব্যবস্থা নেয়া হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১