সারমিন চৌধুরী
স্বাধীনতা আমার ছোট্ট বোনের হাসি
মায়ের বুকে উঠা মরুভূমি।
স্বাধীনতা আমার বাবার গর্বের তাজ
গড়ে উঠা সবুজের তৃণভূমি।
স্বাধীনতা আমার ভাবির বিধবা শাড়ি
স্বামী হারানোর তীব্র আর্তনাদ।
স্বাধীনতা আমার ভাইয়ের উঠা শোক
বিকালে জাগা বিরহী অবসাদ।
স্বাধীনতা আমার গ্রামের দুখিনী নদী
মাঘের কনকনে শীতের কাঁপুনি।
স্বাধীনতা আমার সোহরাওয়ার্দী মাঠে
ঝরে যাওয়া পাতার রুক্ষ চিরনি।
স্বাধীনতা আমার শৈশবের মুক্ত গগন
স্নেহময়ী জননীর মুখের প্রথম বর্ণ।
স্বাধীনতা আমার স্বদেশ প্রেমের চিহ্ন
জীবন বলিদান দাও শুনেছে কর্ণ।
স্বাধীনতা আমার চিরল বসন্ত কুমারী
সূর্যের উজ্জীবিত প্রভাতী কিরণ।
স্বাধীনতা আমার গর্বের উড়ন্ত নিশান
ভালোবাসার মিলিত অম্বু সমীরণ