বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৫১
ব্রেকিং নিউজ

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে কালিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

রিপোর্টার : মাল্টিমিডিয়া রিপোর্টার কালিয়া উপজেলা মো :- সামিউল ইসলাম
প্রকাশ : রবিবার , ২০ জুলাই ২০২৫ , রাত ০৮:৪৩

আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তারুণ্যের অহংকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 ২০ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে কালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে  মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কালিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সরদার আনোয়ার হোসেন সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (মিটু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শুকেশ সাহা, আনন্দ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, "তারেক রহমান জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাকে নিয়ে কোনো কটুক্তি বিএনপির নেতা-কর্মীরা কখনো সহ্য করবে না।" কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১