বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:২২
ব্রেকিং নিউজ

লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা ২৮০১৬ জনকে

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার , ৯ নভেম্বর ২০২৪ , বিকাল ০৩:৩৮

জাতীয় আইনগত সহায়তা সংস্থার সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ১৬ জনকে সরকারি খরচায় আইন সহায়তা সেবা দেয়া হয়েছে।

 এ তথ্য প্রকাশ করা হয়েছে  জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে। 

লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি সহায়তার তথ্য  ২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত  এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০১৫ সালে শুরু হয় জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের যাত্রা । এর আগে নিম্ন আদালতে এ সেবা শুরু হয়।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে 'আইনগত সহায়তা প্রদান আইনের' অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়। দেশের সকল জেলা ও শ্রম আদালতে অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে এ সেবা প্রদান করা হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১