বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:৫৬
ব্রেকিং নিউজ

কালিয়ায় আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রিপোর্টার : জুয়েল শরীফ, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ , রাত ০৯:০৩

সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীসহ নিহতদের জন্য নড়াইল জেলা কালিয়া উপজেলা ৪ নং মাউলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২ টায় চান্দেরচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন  সালামিয়া ইমামিয়া দাখিল মাদরাসার সুপার, মাওলানা বদরুলজ্জামান।  বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের গায়েবি জানাজায়  ৪ নং মাউলী ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের  বিএনপির সাধারণ সম্পাদক  হাবিনুরের সঞ্চালনায় আয়োজিত জানাজার নামাজ ও দোয়া অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযুদ্ধা ডা: মো মুস্তাঈন বিল্লা, ৪ নং মাউলী ইউনিয়নের সাবেক যুব দলের সাধারণ সম্পাদক তানজিত মোল্যা, ৪ নং মাউলী ইউনিয়নের সাবেক যুব দলের সদস্য  মাস্টার আমিনুর রহমান, ৬ নং ওয়ার্ডের মেম্বার মো জমিরুল ইসলাম, ৬ং নং ওয়ার্ডের চান্দেরচর ইউনিট সভাপতি বাংলাদেশ জামায়েত ইসলামি, মাওলানা মোহাম্মদ কারিমুল ইসলাম, মো: আবু সাঈদ মোল্যা, মো: মুহিদুল ইসলাম, মো : বদরুল খান, মো রাসেল রাইহান প্রমুখ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১