বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৩৭
ব্রেকিং নিউজ

নড়াইলে সচ্ছলতা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগের ১ম দিন

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি মনির চৌধুরী
প্রকাশ : রবিবার , ৬ এপ্রিল ২০২৫ , রাত ০৮:৫৪

 নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর ১ম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

৬ এপ্রিল ( রবিবার) নিয়োগের প্রথম প্রহরে চাকরি প্রত্যাশীদের পুলিশ লাইনস্ গেটের বাহিরে পুলিশ লাইনস্ স্কুল মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। পরবর্তীতে একজন একজন করে প্রার্থীদের শারীরিক মাপ পরীক্ষা করে পুলিশ লাইন্সের ভিতর প্রবেশ করানো হয়। প্রার্থীরা সারিবদ্ধ হয়ে পুলিশ লাইনস্ মাঠের ভেতরে কোটাভিত্তিক বিভিন্ন লাইনে দাঁড়ায়। সেখান থেকে সুশৃংখলভাবে উচ্চতা, ওজন ও বুকের মাপে উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কাগজপত্রের সঠিকতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদেরকে যোগ্য অযোগ্য নির্ধারণ করা হয়। পুলিশ সুপার মহোদয় যোগ্য প্রার্থীদের সুশৃংখল ও নিয়মানুবর্তিতার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করায় ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয় বলেন, "সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।" তিনি কারো কথায় প্ররোচিত হয়ে কোন রকম আর্থিক লেনদেনে জড়াতে নিষেধ করেন। 

নিয়োগ বোর্ডের সভাপতি নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের "স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ" প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা পুলিশ বদ্ধপরিকর।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য জনাব মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অর্থ) ঝিনাইদহ জেলা; জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) খুলনা জেলা; ০২ জন মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী ও ডাঃ নাদিরা ভুইয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) নড়াইল; জনাব কিশোর রায়, সহকারি পুলিশ সুপার, (কালিয়া সার্কেল) নড়াইল; জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ নিয়োগ কার্যক্রমকে বেগবান করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১