মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:২৩
ব্রেকিং নিউজ

শেখ হাসিনা-নরেন্দ্র মোদির শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১০ জুন ২০২৪ , রাত ০২:১৪

শেখ হাসিনা-নরেন্দ্র মোদির শুভেচ্ছা বিনিময়।

  ৯ জুন(রবিবার) রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তার সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শপথ গ্রহণের মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিদেশি নেতারা একে একে মোদিকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হালকা বেগুনি রঙের শাড়ি পরিহিতা তার ভারতীয় সমকক্ষের কাছে এলে মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দেন ও তারা হ্যান্ডশেক করেন।

পরে সংক্ষিপ্ত সাক্ষাতে দুজনে কুশল বিনিময় করেন।

এরপর মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান,  সিসিলি ও মরিশাসর শীর্ষ নেতারা। অনুষ্ঠানে  বিশিষ্টজনের রেকর্ড ৮ হাজারেরও বেশি উপস্থিতি দেখা যায়।

মোদি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজ বিকেলে তিনি ঢাকার উদ্দেশে ভারতের রাজধানী ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১