বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:২৭
ব্রেকিং নিউজ

চাটখিলে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার : মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধি:
প্রকাশ : সোমবার , ১ এপ্রিল ২০২৪ , বিকাল ০৪:২৭

চাটখিলে ২৩ লিটার চোলাই মদ ও ৫০টি ছিপিযুক্ত প্লাস্টিকের খালি বোতল সহ এক মাদক কারবারি কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি ফারুক হোসেন প্রকাশ বোতল ফারুক উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া মজুমদার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। 

সোমবার (০১ এপ্রিল) দুপুরে চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ফারুক কে আদালতে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরো বলেন, ফারুক এলাকায় দীর্ঘদিন থেকে মাদক কারবার চালিয়ে আসছে। সে মদ বোতলজাত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। পরবর্তীতে পুলিশের বিশেষ অভিযানে গতকাল রবিবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১