মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:১১
ব্রেকিং নিউজ

বুড়িচংয়ে কলা পাকাতে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল

রিপোর্টার : বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি।।
প্রকাশ : সোমবার , ২৫ মার্চ ২০২৪ , সন্ধ্যা ০৭:২৪

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজারে কলা পাকাতে বিষাক্ত কেমিক্যাল মিশানো হচ্ছে। চিকিৎসকরা বলছেন কলা পাকানোর কাজে যেসব বিষাক্ত কেমিক্যাল মিশানাে হচ্ছে তা মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কেমিক্যাল মিশ্রিত কলা খেয়ে জীবনহানির সম্ভাবনাও তৈরি হয়।

খোঁজ নিয়ে জানা যায়,উপজেলার কংশনগর বাজার, ময়নামতি বাজার, বুড়িচং সদর বাজার ,ফকির বাজার,ভরাসার বাজার,নিমসার বাজার, শংকুচাইল  বাজার সহ বিভিন্ন হাট বাজারে যেসব কলা বিক্রি হচ্ছে তার বেশিভাগ কলাই বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। দ্রুত কলা পাকানো ও রং সুন্দর করতে ব্যবসায়ীরা এই বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে থাকেন।

আত্মগোপনে বহু কলার  ব্যবসায়ি বলে তারা দ্রুত কলা পাকানোর কৌশল হিসেবে বাগান থেকে কলা ক্রয়ের পর কলায় প্রমোট ও রিপেনসহ নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকেন। ওই কেমিক্যাল মিশ্রিত কলা দুই- এক দিনের মধ্যেই নরম ও হলুদ রং  ধারন করে খাবার উপযোগী হয়।যা তাদের বিক্রি করতে সহজ হয়।

জানতে চাইলে কংশনগর  বাজারের কলা ব্যবসায়ী  আমানউল্লাহ কেমিক্যাল মিশনোর বিষয়টি অস্বীকার করে জানান, বাগান থেকে কলা কাটার পর আমরা কিনে নিয়ে আসি।এরপর দোকানের ভেতর বালতি বা ড্রামের মধ্যে  পানির সাথে ওই কলা ধুয়ে ধুলোবালি মুক্ত করি। কোন কেমিক্যাল দেওয়া হয় না। 

নাম প্রকাশ অনিচ্ছুক বুড়িচং সদর বাজারের এক খুচরা বিক্রেতা জানান, বেপারীরা কলায় কি মিশান তা তারা জানেন না। বেপারীদের কাছে থেকে কিনে আনেন,আর বাজারে দোকানে সাজিয়ে তা খুচরা গ্রাহকদের কাছে বিক্রি করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১