শাহজালাল সুজন গায়ের গড়ন ছেলের মতোদেখতে আস্ত মেয়ে,নিকোটিনের কালো ধোঁয়ালিপস্টিক ঠোঁট ছেয়ে।মর্ডান যুগে ভার্সিটিতেসিগারেট খায় দেখি,ঢাকা শহর আলগা এখনসবই যেন মেকি।জিন্স পরা এক মেয়ের কাছেজিজ্ঞেস যখন করি,এক্টিভ স্মোকার নয়তো ভাইয়াপ্যাসিভ স্মোকার স্যরি।চটাং করে পাশ কাটিয়ে গেলো হঠাৎ চলে,ভ্যাবাচ্যাকা খেয়ে দেখিবসলো তাদের দলে।প্যাসিভ এক্টিভ ইনকামে হয়আমি শুনে আসছি,নরম ঠোঁটে নিকোটিন বিষ ধোঁয়ার সাথে ভাসছি।