মঙ্গলবার , ১২ মে ২০২৬ , বিকাল ০৫:১৬
ব্রেকিং নিউজ

নতুন নির্দেশ আপিল বিভাগের, রানা প্লাজার মামলা নিষ্পত্তি করতে

রিপোর্টার : ডিএমসি২৪ ডেস্ক
প্রকাশ : সোমবার , ১৫ জানুয়ারী ২০২৪ , বিকাল ০৪:৫৩

ডিএমসি নিউজ ডেস্ক 
 
দেশের পোশাকশিল্পে ঘটে যাওয়া সবচেয়ে বড় ট্র্যাজেডি রানা প্লাজা ধসের ৯ বছরপূর্তি উপলক্ষে সাভারে রানা প্লাজার সামনে আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। 

আলোচিত সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জনের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় পুলিশের করা মামলা আগামী ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ বিচারিক আদালতকে এ নির্দেশ দেন। একইসঙ্গে ভবনের মালিক সোহেল রানাকেও এদিন জামিন দেওয়া হয়নি।
এর আগে আলোচিত এ মামলায় সোহেল রানার জামিন মঞ্জুর করে (রুল অ্যাবসলিউট) গত বছর ৬ এপ্রিল রায় দিয়েছিলেন হাইকোর্ট। পরে এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা গত ৯ এপ্রিল চেম্বার আদালতে শুনানির জন্য উঠে। সেদিন চেম্বার আদালত সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন আরও ১ হাজার ১৬৯ জন। ওই ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১