বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৯
ব্রেকিং নিউজ

যশোরে গরুচোর চক্রের সদস্য আটক-৩

রিপোর্টার : যশোর জেলা ( প্রতিনিধি )
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২০ মার্চ ২০২৫ , রাত ০৯:০৮

যশোরের চৌগাছায় পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোরচক্রের ৩ সদস্য এবং  চুরি হওয়া ৪টি গরু ও ১টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাতে পুলিশের টহল দল চৌগাছার পুড়াপাড়া ফিলিং স্টেশনের কাছে একটি পিকআপ ভ্যানকে চ্যালেঞ্জ করলে চোর চক্রটি পালানোর চেষ্টা করে। পুলিশের টহল গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালাতে গিয়ে পিকআপটি কাদায় আটকে যায়। তখন ৫ জন চোর ধানক্ষেতে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে বশির শেখকে (৩৯) আটক করে। পরে পিকআপে তল্লাশি চালিয়ে ২টি গাভী ও ২টি বাছুর, তালা ভাঙার সরঞ্জামসহ উদ্ধার করা হয়। এসময় এস আই আশরাফ, চৌগাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশিদুল ইসলাম রিতমসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

এদিকে, পালিয়ে যাওয়া অপর চোর বাবুল শেখ (৫০) আশ্রয় নেয় আন্দারকোটা গ্রামের একটি কলাবাগানে। সকালে কৃষক আব্দুল খালেক তাকে দেখে প্রশ্ন করলে সে আক্রমণ চালায়। কৃষকের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে বাবুল শেখকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে  ব্যপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ অভয়নগরের বাবলু (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করে। যিনি চোরাই গরু কিনে মাংস বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

এছাড়া, মঙ্গলবার বিকেলে ইছাপুর বটতলা থেকে স্থানীয়রা একটি ইজিবাইক ও বড় বকনা ছাগলসহ ১ ছাগল চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।


চৌগাছা থানার এসআই মেহেদী হাসান মারুফ বাদী হয়ে গ্রেপ্তার ৩জনসহ চোরচক্রের বিরুদ্ধে পেনাল কোডের ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা করেন। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে চোরদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১