মোঃ রুহুল আমিন
কাব্য লেখায় মনোনিবেশ
কুঁড়ে ঘরের ছায়া,
মন মগজে কাব্যের প্রতি
আছে দারুণ মায়া।
কুঁড়ে ঘরের শীতল ছায়ায়
ছিল কাজী কবি,
কাব্য মায়ায় লেখেন কাজী
ছড়া ছন্দে সবি।
কুঁড়ে ঘরের কবির স্মৃতি
জানে সকল জনে,
কবিতায় আর গল্পের মাঝে
কবির কথা মনে।
কাজীর মতো লিখবো যেন
কুঁড়ে ঘরে থেকে,
কাজীর সবে করবে স্মরণ
আমার ছড়া দেখে।
কুঁড়ে ঘরটা আমার স্পর্শে
হবে অনেক দামি,
যেদিন আমি লেখার মাঝে
হয়ে উঠবো নামি।