দেশের বাজারে ডিমের মূল্য বৃদ্ধি ও ডিম উৎপাদন কম হওয়ায় ফের ভারত থেকে ডিম আমদানি শুরু হয়েছে।
৮ই সেপ্টেম্বর রবিবার বৃহৎ এই ডিমের চালানটি দেশের দ্বিতীয় বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করে।
আমদানিকৃত এই ডিমের ভারতের রপ্তানি কারক প্রতিষ্ঠান শ্রি লাক্সমি নারায়ন ভান্ডার ও বাংলাদেশি আমদানি কারক প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল।
বাংলাদেশে ১১০৪ কাটুন ডিম আসে। প্রতি কাটুনে ডিম আছে দুইশত দশ পিস করে । শুল্কায়ন বাদেই এসব ডিমের দাম ধরা হয়েছে ১৩,৪৮,২৪৩.৯২ টাকা।
এর আগে সর্বশেষ ডিমের চালান গত ২০১৩ সালের ৫ নভেম্বরে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
আমদানি কারক প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল এর সত্তাধিকারি আবদুল লতিফ জানান, ডিমের বাজারের অস্থিরতা নিরশনের জন্য আরো বেশি ডিম আমদানি দরকার। ইতোমধ্যে বেনাপোল বন্দর দিয়ে ডিম আমদানি শুরু হয়েছে। আমি মনে করছি, এভাবে ডিম আমদানি হলে বাংলাদেশের মানুষ অল্পমূল্যে ডিম ক্রয় করতে পারবেন এবং অভাব পূরণ হবে ও মূল্য স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।