বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:২০
ব্রেকিং নিউজ

কবিতা :- উন্নয়নের মহাকাশ যাত্রা

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ , সকাল ১০:০২

জাবের মীর

চারিদিকে বইছে শুধু উন্নয়নের মহা ঢেউ,

অন্নহীন অনেকেই মহা সুখে কেউ কেউ।

জীর্ণ কুঠিরে বাস যাদের ভরেনা পেট ভাতে,

রাস্ট্রীয় সম্পদ লুন্ঠনকারীদের দামী হীরার আংটি হাতে।

মাথাপিছু আয় নাকি বেড়েছে বহু গুনে,

বঞ্চিতদের মাথায় হাত আজব কথা শুনে।

নুন আনতে পান্তা ফুরায়  ক্ষুধা হয়না শেষ, 

বড় মিয়াদের কথার ডালি দেশ চলছে বেশ।

গুটিকয়েক বিশেষ জনের ভাগ্যের হয়েছে অগাধ উন্নতি,

অভাব ছাড়েনা সাধারণ জনতার বেড়েছে শুধু দূর্গতি।

চাল কিনলে ডাল জোটেনা মরিচ কিনলে লবন,

সারাদিন করেও কর্ম ছাড়েনা পিছু অভাবের পবন।

অফিস আদালত পড়েছে ন্যুয়ে চলছে দূর্নীতির মহোৎসব,

এটাও যদি উন্নয়ন দোষের কি অন্য সব।

বিদ্যুতে নাকি দেশ সয়লাব রাস্তার বাতি বন্ধ, 

ঘন ঘন লোডশেডিং এর জাতাঁকলে জীবনযাত্রা অন্ধ।

নগরবাসীর গলায় ফাঁসি  মোটা ধারায় হলে কিছুক্ষণ বৃষ্টি,

ডুবে যায় সব পানির নীচে যতদূর যায় দৃষ্টি। 

রাস্তা হয়ে যায় নদীর মতো কি অদ্ভুত চেহারা,

পাশের যত দোকান অফিস দেখতে ঠিক নদীর কিনারা।

উঁচু মধ্যম ডিগ্রী নিয়ে শিক্ষায় উন্নতি বেশ,

কর্মক্ষেত্রের অনুন্নয়নে তাই বেকারে ভরেছে দেশ।

আইন আদালত সবই আছে বিচারে বেড়েছে বৈষম্য,

দীর্ঘ দিনেও প্রতিষ্ঠা পায়নি বিচার ব্যবস্থায় সাম্য।

উন্নয়ন উন্নয়ন বলে করে চিৎকার কিছু সুবিধাভোগীদের জন্য,

জনতার না হোক হয়েছে তাদের তাতেই তারা ধন্য।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১