বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:০০
ব্রেকিং নিউজ

কালিয়ায় ভূমিসেবায় জনসচেতনতা জোরদারে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : রবিবার , ২৫ মে ২০২৫ , বিকাল ০৪:৪৪
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।

রোববার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় কালিয়া উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় আগত সেবাগ্রহীরা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সহজপ্রাপ্য ডিজিটাল সেবার প্রশংসা করেন। এ
মেলায় স্থাপিত ১টি স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত অনলাইন সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা হচ্ছে। ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, খতিয়ান যাচাইসহ বিভিন্ন সেবা সম্পর্কে তাৎক্ষণিক পরামর্শ এবং সহায়তা দেওয়া হচ্ছে। মেলাটি চলবে আগামী ২৭ মে পর্যন্ত।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১