মুক্তা আক্তার
আছি আমি মহাসুখে
কষ্টের সাথে আড়ি
হিংসায় পুড়ে স্বজনগুলো
আসে না আর বাড়ি।
চারিদিকের কালোহাত আজ
ছুঁতে নাহি পারে
ভালবাসার শ্রাবণধারা
ঝড়ছে আমার ধারে।
হাজার হাজার আঘাত এসে
লাগলো আমার বুকে
তুচ্ছ ভেবে এখন আমি
আছি বড়ই সুখে।
একা আমি লড়ছি ভূবণ
সুখে থাকার জন্য
পাখ-পাখালির গানের সুরে
জীবন হবে ধন্য।
শক্তি দাও হে প্রভু মহান
দাও আমাকে চলতে
মৃত্যুর মুখে পড়ার আগে
সত্য কথা বলতে।