মোঃ রুহুল আমিন
শবে বরাত বান্দার জন্য
অতি উত্তম রাত,
পাপ মোচনে রেহাই পাবে
উঠাও দুটি হাত।
মহান প্রভু আরশ থেকে
দেখেন সবি আজ,
আপন পাপে ক্ষমা চাইতে
কেনো তবেই লাজ।
উত্তম রাতে সফল হবে
মুছে সকল পাপ,
প্রভুর কাছে নিজের সোঁপে
পাপের করো ছাপ।
শপথ তিনি দিয়ে বলেন
অতি উত্তম রাতে,
তেমন ভাবে চাইলে আজি
মিলবে দিশা তাঁতে।
নিবিড় ভাবে দেখেন তিনি
যেমন ভাবে চান,
রহম গুণে আগলে রেখে
বোঝায় রাখে মান।
মুমিন গণে প্রভুর রহম
অধিক ভাবে পায়,
মুশরিক বিদ্বেষ পোষণকারি
তাদের কাঁধে দায়।
মুসলিম তুমি প্রভুর কাছে
নামাজ মাঝে চাও,
ভারি গোনাহ্ উত্তম রাতে
পাপ মোচনে নাও।