যশোরের শর্শায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়েত ইসলামীর উদ্যোগে বাগআচড়া বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ )শে ফেব্রুয়ারি বিকাল পাঁচটার সময় বাগআচড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে, নাভারণ- সাতক্ষীরা ও বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয়।
এ মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এতে অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও পবিত্রতা তুলে ধরার পাশাপাশি, সকলকে ইসলামী শাসন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর জেলা জামাতের সহকারী সেক্রেটার মাওলানা রেজাউল করিম। এ সময় অনান্যের মাঝে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা কর্ম পরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, বাগআচড়া ইউনিয়ন জামায়াতে আমীর হাবিবুল্লাহ বেলালী, সেক্রেটারী মাস্টার তবিবুর রহমান,কাইবা ইউনিয়ন আমীর মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারি গাজী রুহুল আমিন, গোগা ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহিম খলিল।
মিছিল ও সমাবেশে থেকে আহলান, সাহলান মাহে রমজান। দিনের বেলা হোটেল রেস্টুরেন্ট বন্ধু, নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখার দাবিতে, বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায়। এই মিছিলে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লীরা ছয় স্ব স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।