মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৫১
ব্রেকিং নিউজ

শূন্য জীবন

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৮ মার্চ ২০২৪ , দুপুর ০২:৩৪

জেবুন্নেছা জেবু

সাধিতে  যায় সময় সাধের শূন‍্য জীবন

ভালোবেসে বাধিঁতে  উড়ন্ত পাগল মন।

কোনখানেতে  মন আছে  কজন জানে?

লোকে যারে ভালোবাসে বাসাহীন কি মানে?


নিদ্রা গেলে মরণ বলে স্বপন কেনো আসে?

তবে ধরে নিও প্রেম মানে মরণ অবশেষে।

জীবন থাকতে বাসে না কেউ রয় না সাথে

মরলে কেনো সবে বন্ধু  দেখতে চলে আসে?

বুঝি না এই ধরার নিয়ম কোন রীতিতে চলে

 কাঁদিতেই হবে ভবে  সত্যি ভালোবাসিলে।

 আঁধারে পথ খুজেঁ  যায় মনের ডানা মেলে 

ফেরারী  মন অচেনারেই জানতে নতুন  করে।।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১