নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মোকাম শেখের ছেলে বিল্লাল শেখ কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে কালিয়া থানা পুলিশ।
২২ ফেব্রুয়ারি ( শনিবার) রাত সাড়ে ৭টার দিকে পৌর কমিউনিটি সেন্টারের পাশ থেকে তাকে আটক করে কালিয়া থানা পুলিশের সাব ইন্সপেক্টর সাইফুল্লাহ ও আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম বলেন,এটি মামলা প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন।