বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:৫৫
ব্রেকিং নিউজ

নড়াইলে তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত

রিপোর্টার : স্টাফ রিপোর্টার রিপন বিশ্বাস
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ , রাত ১২:৫৪

নড়াইল শিল্পকলা একাডেমি আয়োজিত তিনদিন ব্যাপি জাতীয় পিঠা উৎসব আয়োজন করা হয়। বুধবার ( ৩১ জানুয়ারি) বিকাল ৪টায়  জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমির, জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী লাল ফিতা কেটে এ অনুষ্ঠান উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন ।
এ পিঠা উৎসবে ৭টি পিঠার স্টলে  বিভিন্ন পিঠা যেমন চিতাই, রস চিতাই,  পাটিসাপটা, দুধচিতাই, ভাপা পিঠা, কাটা পিঠা, নকশি পিঠা, পুলি পিঠা, দুধ পিঠা, লাউ পায়েস, ম্যারা পিঠা, মুঠা পিঠা, লরি পিঠা, চাছি পিঠা, ঝুড়িসীতা, জামাই পিঠা,, শিঙাড়া পিঠা, বিবিখানা পিঠা,, নারকেল ভাজা পুলি, নারকেল সিদ্ধ পুলি, নারকেল ঝুরি পিঠা, পাকোন পিঠা, সাজ পিঠা, তেলপোয়া পিঠা, বিস্কুট পিঠা, রুটি পিঠা, দুধ পায়েস, কুলি পিঠা, দুধকুলি পিঠা, জামাই কুলি পিঠা উৎসব শুরু হয় এবং সন্ধা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে নড়াইল জেলা কালচারাল অফিসার, জনাব মো: হামিদুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমির, জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর  সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রধাান অতিথিঃ জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমির, জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি:পুলিশ সুপার, জনাব মোহাঃ মেহেদী হাসান অন্যন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১