খাদ্যমূল্যের সাথে সামঞ্জস্য করে ভোক্তার ওপর চাপ কমাতে দ্রুত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবগঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন।
চক্রান্ত করে পণ্যের দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে যাতে কেউ বিক্ষুদ্ধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে ;বৈঠকে সরকার প্রধান বলেন।
বৈরি পরিবেশের কথা মাথায় রেখেই সকলকে কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল মন্ত্রণালয়কে আহ্বানও জানান সরকারপ্রধান।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ।
১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভার সদস্যরা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়।