মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:৪০
ব্রেকিং নিউজ

তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পাওয়ায় কুমিল্লার দেবীদ্বারে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল

রিপোর্টার : মোঃ মাসুদ রানা কুমিল্লা প্রতিনিধি।
প্রকাশ : সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ , দুপুর ০২:০৬

বিএনপির ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীরা খালাস পাওয়ায় কুমিল্লার দেবীদ্বারে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।

রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা উঃ জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গুনাইঘর দক্ষিন ইউনিয়নের বিএনপির  সভাপতি সাংবাদিক মোঃ মাসুদ রানা,  বিএনপি নেতা মোঃ জিয়া, মুন্না মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম সাইফুল, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রুহুল.মুন্না মেম্বার. বিএনপির নেতা হুমায়ুন. মোস্তফা

জহির. বিল্লু. মোহাম্মদ আলী

রুলামিন আমিন সহ আরো অনেকে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১