বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:১৫
ব্রেকিং নিউজ

আসুন শান্তি কিনি

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ৯ মে ২০২৫ , রাত ১০:২৭

লেখক :-

 জেবুন্নেছা জেবু

বেচেঁ থাকতে মানুষ মানুষের উপরে অনেক অভিযোগ  অভিমান রাগ থাকাটা হচ্ছে মানুষের স্বাভাবিক স্বভাব । যদি  মরে গিয়ে  কয়েকমাস পর ফিরে  আসার কোনো উপায় থাকতো, পৃথিবীতে  কেউ  দৃশ‍্যমান থাকতো না। গভীর ভাবে যখন ভাবি হঠাৎ করে যদি এখনই  মর‍ে যাই  সমস্ত কিছু  ফেলে যেতেই হবে।  যদি তার আগেই  নিজেকে একদম  হালকা করে ফেলি, তবেই  সবচেয়ে  ভালো  হয়।   সর্বদা মৃত্যুর  জন‍্যে তৈরী থাকা মানুষের    একটা এসি, একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন, একটা ছোট্ট  গাড়িতে  সন্তুষ্ট  থাকা উত্তম। একটা বড় আলমারীতে নিত‍্য পরিধানের পাচটা আর বাইরের জন‍্য পাচ সেট এর বেশী কাপড়  রাখাটা ও কারো কারো ঝামেলা  মনে হয়, বিশেষ  করে আমার। একটা  পুরো রুম জুড়ে ফ্লোরিং বিছানায়   পুরো পরিবার নিয়ে  ঘুমানোটা ও একটা শান্তি। সোপিসে ভর্তি  গিজগিজ  করা অত‍্যাধুনিক  আসবাব ও  অতি ভারী জীবনের আয়োজনে ব‍্যস্ত মানুষের অপচয়ে  শান্তি  নেই।  ফ্লাটের শখিনতার প্রতিযোগিতায়  আক্রান্ত মানুষগুলো  আরো বেশী চাই রোগে অসুস্থ ।প্রতিযোগিতার বাজারে  তারা পারে না পেছনে যেতে , পারে না শেষ করতে।আত্মসন্তুষ্টির অভাবে এরা বরাবর  অসুখে ভোগে।আসুন যারা এক মুঠো  খাবারের  জন‍্য  দ্বারে দ্বারে কষ্ট করে যারা ঘুরে  বেড়ায় তাদের জন‍্য অপচয়  বন্ধ করি।  

প্রতিদিন সাধ‍্যমতো টাকা গরীবকে দেই, এক বেলা খাবার  দেই। ওদের ও মন আছে,বেচে থাকার আকুতি ও আবেদন  আছে, ওদের জন‍্য করুন এতে অন্তরে  অদ্ভুত  শান্তি মিলবে , এই  শান্তি  কিনতে পাওয়া  যায়  না। যারা এই সুখ পায় তাদের আর কিছু  লাগে না।।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১