মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৩
ব্রেকিং নিউজ

যশোরে ‘পথিক’এর ৩৫তম সংখ্যার মোড়ক উন্মোচন

রিপোর্টার : যশোর প্রতিনিধি ঃ
প্রকাশ : শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ , সন্ধ্যা ০৬:৩৪

যশোরে কবি শাহরিয়ার সোহেল-এর "পথিক" সাহিত্য পত্রিকার ২৯ বর্ষ ৩৫তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর-২৪) যশোর এম এম কলেজের মনোরম চত্বরে ওই মোড়ক উন্মোচন করা হয়।

পথিক" সাহিত্য পত্রিকার আয়োজনে কবি গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কবি ও যশোর খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক এম এ কাসেম অমিয়। বিশেষ অতিথি ছিলেন, সর্বকবি রকি মাহমুদ, এম এন এস তুর্কি, কাজী নূর, শরিফুল আলম।  

পথিক পত্রিকার সম্পাদক কবি শাহরিয়ার সোহেল-এর সঞ্চালনায় পথিক পত্রিকা সম্পর্কে অনুভূতি প্রকাশ ও কবিতা পাঠ করেন, কবি রবিউল হাসনাত সজল,  রেজাউল করিম রোমেল, শরীফ হোসেন ধীমান, সীমান্ত বসু প্রমুখ।

"পথিক" সাহিত্য পত্রিকার ২৯ বর্ষ ৩৫তম সংখ্যায় যাদের লেখা প্রকাশ পেয়েছে, তাদের ভেতর আছেন, সর্বকবি  শাহনাজ পারভীন, শাকিলা নাছরিন পাপিয়া, রমজান মাহমুদ, মাসুমা মিম, মাহফুজা অনন্যা, জিএম মুছা, আমির হোসেন মিলন, গোলাম মোস্তফা মুন্না, ফরিদুজ্জামান, এম এ কাসেম অমিয়, আহমেদ মাহবুব ফারুক, হোসাইন নজরুল হক, রবিউল হাসনাত সজল, অরুণ বর্মন, রেজা মন্ডল, শরিফুল আলম, এম.এন.এস তুর্কী, কাজী নূর, রকি মাহমুদ, গৌরাঙ্গ মিত্র অর্ণব, নাজমা আক্তার, খাদিজা ইতু, শেখ মিজানুর রহমান মায়া, শফিক শিমু, রেবেকা টপি, ফাতিমা পারভীন, লাবনী খানম, সীমান্ত বসু, শেখ শাদাব সাদিক, শরীফ হোসেন ধীমান, ম. মশিয়ার রহমান, রেজাউল করিম রোমেল, মোঃ গোলাম মোস্তফা ও শাহ‌রিয়ার সো‌হেল। যশোর এম এম কলেজের মনোরম চত্বর কবিদের মিলন মেলায় পরিনত হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১