বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:০৬
ব্রেকিং নিউজ

কবিতা রেমাল

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ২৯ মে ২০২৪ , সকাল ০৯:০৮

কবি :- লাবনী খানম 

ছাব্বিশে মে রেমাল এলো

ঘর করে নড়বড়,

টিনের চালা শূন্যে উড়ে 

বুক করে ধড়ফড়। 

দেশ-বিদেশে বেড়ায় ঘুরে

চলার নাই রে শেষ, 

দিক-দিগন্তে পাখা মেলে

হরষে রয় বেশ।

ওহে রেমাল শুধাই তারে

ফিরো না আবার, 

ধ্বংস লীলায় মেতে আজি

করবে সব চুরমার।

আকাশ জুড়ে মেঘ ওই ভাসে

ধরা আজ আঁধার , 

তরুলতায় বয় সমীরণ

টলে ওই পাহাড়। 

কি যে করি দুরুদ পড়ি

জ্বালাবে না আর,

আসো যদি বারেক ফিরে

খুলবো না আর দ্বার।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১