তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যশোরের ঝিকরগাছার পল্লিতে স্বামীর গচ্ছিত নগদ একুশ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন স্ত্রী ফরিদা খাতুন (৪২)। তিনি তিন সন্তানের মা বলে জানা যায়।
এদিকে স্ত্রীকে ফিরে পেতে ভুক্তভোগী স্বামী ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন উপজেলার কুমরি গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে গোলাম মোস্তফা। অভিযোগে উল্লেখ্য,পাশ্ববর্তী কলারোয়া কেরালকাতা ইউনিয়নের মিস্ত্রি মোড় এলাকার মৃত আব্দুল হামিদের বড় মেয়ে ফরিদা খাতুনের সাথে ঝিকরগাছা কুমরি গ্রামের গোলাম মোস্তফার সাথে বিবাহ হয়।
সংসার জীবনে তাদের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। গোলাম মোস্তফা স্ত্রী ফরিদা খাতুন বাড়িতে থাকা অবস্থায় ইচ্ছা মত চলাফেরা করতো।এতে বাধা প্রদান করতে গেলে গোলাম মোস্তফা স্ত্রী ফরিদা খাতুনের সাথে কলহ দৃষ্টি হতো।
এরই দ্বন্দ্বের ধারাবাহিকতায় গত ৬ই অক্টোবর ফরিদা খাতুন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নগত একুশ হাজার টাকা ও তার ব্যবহৃত পোশাক নিয়ে অত্মগোপনে চলে যায় । এমন্তবস্থায় গোলাম মোস্তফা তার স্ত্রীকে খুজে পেতে ব্যার্থ হয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান তদন্তের জন্য এসআই কে দায়িত্ব দেওয়া হয়েছে।