বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:০৩
ব্রেকিং নিউজ

স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন সংসদ এবং কোন রাজনৈতিক অঙ্গনে অন্তর্ভুক্ত না হতে পারে :-ডক্টর বদিউল আলম মজুমদার।

রিপোর্টার : কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশ : শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫ , রাত ১১:৪৬

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই গণআন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের কথায় মাথায় রেখেই আমরা একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সংস্কার সুপারিশ করেছি।

আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে।  স্বৈরাচার ফ্যাসিস্ট যেন  ফিরে এসে সংসদে যেন আসন নিতে না পারে। রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। ওই দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে,  যারা বিচারবহির্ভূত হত্যা করেছে,  যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে ,  যারা মানবতা বিরোধী অপরাধ করেছে  তারা যেন কোন রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে। কোন রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে। 

তিনি আজ শনিবার দুপুরে কুমিল্লা বার্ডে ময়নামতি মিলনায়তনে কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. বদিউল আলম মজুমদার। কার্যপত্রটি প্রনয়ন উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য, হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীব মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। 

পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কাল নির্বাচন সংস্কার কমিশন প্রধান আরো বলেন,  ১৫০ টির মত সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি নির্বাচনের যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে- যে জালিয়াতি নির্বাচনে হয়েছে তো তার সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেছি। এছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে। 

সেমিনারে আরো বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট হাইকোর্ট ডিভিশনের চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহা পরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কারিগরি মতামত প্রদান করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহ সভাপতি এ্যাড কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এ্যাড. মোতালেব হোসেন মজুমদার।

কুমিল্লাবাসী বঞ্চনা প্রতিকারে ঐক্যবদ্ধ হউন - সোচ্চার হউন এই শ্লোগানে কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলার বিশিষ্টজনেরা সেমিনারে অংশ নেন।  সেমিনারে আধুনিক কুমিল্লা সিটি কর্পোরেশনে এবং জেলার সামগ্রিক উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয়তা,  পরিকল্পনা ও বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়। 

সভায় সংস্কার কমি একটি স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে যেন প্রয়োজনীয় আসন বিন্যাস হবে প্রস্তাব করেছি। এর মধ্যে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকাও হতে পারে। তিনি অত্র এলাকার শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের পরিবর্তন আনতে সেন্টার অব এ্যাক্সিলেন্স স্থাপনে প্রয়োজনীয়তা ও বাস্তবানের প্রস্তাব করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১