বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:৪৪
ব্রেকিং নিউজ

গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন ও আলোচনা

রিপোর্টার : মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : বুধবার , ২১ আগস্ট ২০২৪ , দুপুর ১২:১৫

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে শার্শাই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১শে আগস্ট সোমবার ১১টায় যশোরে শার্শা ও বেনাপোলে কর্মরত বিভিন্ন পত্রিকা ও মিডিয়াকর্মীদের আয়োজনে এ মানববন্ধ  কর্মসূচি পালন করা হয়। এ সময় বেনাপোল বাজারে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেনাপোল কাস্টম হাউজের সামনে সারিবদ্ধভাবে দাড়িয়ে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্যরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গনমাধ‍্যম প্রতিষ্ঠান ও কর্মিদের উপর বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান, পাশাপাশি যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান স্বৈরাচারী সরকারী পক্ষে লিখেছেন ও দালালি করেছেন, সেই সমস্ত গণমাধ্যম প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান এসময় বক্তব্য রাখেন জামাল উদ্দিন, বকুল মাহবুব , আহমদ আলী শাহিন, মনিরুল ইসলাম মনি, এম এ রহিম, শাহিনুর রহমান শাহিন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ওসমান গনি, রফিকুল ইসলাম, আইয়ুব হোসেন পঙ্খী,, রাসেল হোসেন নাসির উদ্দিন , কোরবান আলী সহ শার্শা উপজেলা ও বেনাপোলে কর্মরত বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১