মঙ্গলবার , ১২ মে ২০২৬ , বিকাল ০৫:১৬
ব্রেকিং নিউজ

কবিতা :-এ আই যুগে

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ , রাত ১০:৪৯

কবি :- 

মোঃ রুহুল আমিন 

এ আই যুগে কোথাও খুঁজে 

পাবে নাকো কালো,

রূপ পাল্টিয়ে ছড়ায় তবে 

চাঁদের মত আলো।

নিজের দেখে অবাক হয়ে 

বেজায় খুশি মনে,

রূপের এমন গড়ন দেখে 

মুগ্ধ সকল জনে।

ক্ষণেক খুশি নিয়ে ওঁরাই 

বাস্তবতায় দুখি,

এ আই দিয়ে পাল্টিয়ে রূপ 

নেইতো ওঁরা সুখি।

রূপের চেয়ে সুন্দর মনের

মানুষ খোঁজে সবে,

সুন্দর মনের মানুষগুলো 

থাকে হৃদয় তবে।

এ আই দিয়ে কয়লা মনের 

কালি ধোঁয়া যেত,

মানব সমাজ তবে একটা 

সুন্দর ধরা পেতো।

এ আই দিয়ে মনটা সুন্দর 

করার আসে যুগ,

সকল মানব থাকবে ভালো 

রবে না আর দুখ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১