নব-নির্বাচিত কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নের্তৃবৃন্দের দেবীদ্বারে আগমন উপলক্ষে আনন্দ র্যা লি করেছে দেবীদ্বার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
শনিবার দুপুরে দেবীদ্বারের বানিয়াপাড়া থেকে আনন্দ র্যা লিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর সদরের রুবেল চত্বরে এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আনোয়ার হোসেন আন্দন, সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম ইমরান হাসান, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহাম্মদ ভিপি মাহফুজ, উপজেলা বিএনপি'র সদস্য সচিব কাজী মাসুদ হাসান, উপজেলা বিএনপি'র নেতা আবুল হোসেন লিপু, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মনির হোসেন নিজামী, সদস্য সচিব দেলোয়ার হোসেনসহ আরো অসেকে।