মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:৪৮
ব্রেকিং নিউজ

এইচএসসিদের বৃত্তির ফল প্রকাশিত,

রিপোর্টার : স্টাফ রিপোর্টার : মো : জুয়েল রানা
প্রকাশ : রবিবার , ২১ জানুয়ারী ২০২৪ , সন্ধ্যা ০৬:৩৮

 ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তির তালিকা প্রকাশ করেছে শিক্ষাবোর্ডগুলো। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে মেধা ও সাধারণ বৃত্তিতে মোট ১০ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
 ২১ জানুয়ারি ( রোববার)  দুপুরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হলো। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে।
মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন এক হাজার ৮০০ টাকা করে দেওয়া হবে। তারা বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। তারা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন।

 ২০২৩-২৪  অর্থবছরে  বৃত্তিপ্রাপ্তদের টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।  (ইএফটি)জি-টু-পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে চার বছর,   উচ্চতর শিক্ষার জন্য মেডিকেলে ভর্তি হলে পাঁচ বছর,এলএলবিতে ভর্তি হলে চার বছর, ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হলে চার বছর এবং ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলে তিন বছর বৃত্তির সুবিধা পাবেন।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১