পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি পাথর ভাঙার পয়েন্ট থেকে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৯ মার্চ ( বুধবার) বাংলাবান্ধা ইউনিয়নের পাগলী ডাঙ্গি এলাকায় আবুল কালাম আজাদের পাথর ভাঙার পয়েন্টে শ্রমিকরা কাজ করার সময় মর্টারশেলটি দেখতে পান। শ্রমিকরা প্রথমে বিষয়টি বিজিবিকে জানালে ১৮ ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি নিরাপদে রাখার ব্যবস্থা করেন। উদ্ধার করা এই মর্টারশেলটি বর্তমানে নিরাপত্তায় রাখা হয়েছে।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন , মর্টারশেলটি বহু পুরানো সম্ভবত শেলটি আমদানি করা ভিনদেশি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে এসেছে বলে ধারণা করা হচ্ছে।কেউ কেউ ভারত বা সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় ব্যাবহার করতে পারে।এটি সে সময় বিস্ফোরিত না হওয়ায় পাহাড়ে বা পানিতে পড়ে পাথর সহ পানিতে ভেসে আসতে পারে।তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, প্রাথমিক তদন্তের পর বিষয়টি আদালতকে জানানো হবে। আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়া হবে এবং দ্রুত মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হবে।