মোঃ রুহুল আমিন
নিয়ম মেনে চলে জোয়ার ভাটা নদীর বুকে
বিশাল আকাশ জুড়ে মেঘ ঘুরে বেড়ায় সুখে
আবার কখনো বৃষ্টি হয়ে ঝরে।
গাছের ডালে নতুন সজীব পাতা পুলকিত হয়
কখনো ভাবেনা শরতের হাওয়ায় পর্ণমোচী হবে
নিদারুণ কষ্ট নিয়ে আঁচড়ে পড়ে।
আমৃত্যু হয়ে বেঁচে থাকার কামনা চোখে ভাসে
এই মায়াবী ধরাধামে ভবঘুরে হয়ে সবাই আসে
কি এক অদ্ভুত আনন্দ খেলা,
পাওয়া না পাওয়ার অতৃপ্ত বাসনা পূর্ণতা পায়না
নবদিগন্তের ঐপথিকের দিন ক্ষণ নেইতো জানা
হঠাৎ ফুরিয়ে যায় বেলা।
মরণ ভীষণ আনন্দের শুন্যতা অনুভব করে
কোনো নিয়ম কানুন উপেক্ষা বেহিসাবি পরে
প্রদীপ গুলো নিভে যায়,
নদীর বুকে উপচেপড়া ঢেউ খরস্রোতা টানাপড়ে
কেবা এমন দেখতে চায়।
রাতের আঁধার কেটে আকাশের বুকে জোৎস্নার
আলোকবাতি ছড়ায় চাঁদ,
কাল গ্ৰাসে গলধঃকরণ করতে থাকে ধীরেধীরে
পূর্ণতা পায়না কোনো সাধ!
সকল প্রাণী পর্ণমোচী হচ্ছে শিশির বিন্দুর মত
সকাল দুপুর সন্ধ্যা রাত,
সময় অর্থহীন প্রতিটা মুহূর্তে মৃত্যুর আলিঙ্গন
যেন নির্মম এক বজ্রপাত।