বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:৩৮
ব্রেকিং নিউজ

কবিতা : অষ্টপ্রহর

রিপোর্টার : সারমিন চৌধুরী
প্রকাশ : শনিবার , ২০ জানুয়ারী ২০২৪ , সকাল ০৮:৩৯
সারমিন চৌধুরী 

অভিমান অচিরেই ঘুনে ক্ষয় হয়েছে 
খোলে দিয়েছি সব বন্ধ কপাট।
তুমি ফিরবে এইটুকুই আস্থা বিশ্বাসে
ঘুমহীন কাটিয়েছি সুদীর্ঘ রাত। 

অভিযোগের উঁচু দেয়াল খসে পরেছে
তুলে নিয়েছি পথের সমস্ত বেড়ী। 
তোমার খুঁজে সর্বত্রই হন্য হয়ে ছুটেছি
একলা দিয়েছি সাত সমুদ্র পাড়ি। 

পিচঢালা রাস্তায় দু'পা খসেছে দাবদাহে 
হাসিমুখে করেছি সব পীড়া গ্রহণ।
তুমি এসে হৃদয়ের ইটবালি জুড়বে বলে 
অপেক্ষায় ব্রত থেকেছি আমরণ।

বসন্ত গেছে-নীরবে দেয়নি বদনে দোলা
ফোঁটেনি বাহারি রঙের হরেক ফুল। 
নিরাশার রোদ মেঘ ছড়িয়ে করে আঁধার 
তবুও,কুড়ায় আমি পথের সব ধুল। 

কতো অজুহাত ভাসিয়ে দিয়েছি ঢেউয়ে
পান করেছি মনের জমানো বিষাদ। 
তুমি আসবে জলন্ত সূর্যের আলো হাতে 
স্পর্শ দিয়ে মিটাতে বিরহ-অবসাদ।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১