মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:১১
ব্রেকিং নিউজ

হারানোর আক্ষেপ

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : রবিবার , ৭ জুলাই ২০২৪ , দুপুর ০২:০৯

সারমিন চৌধুরী 

জীবনের কোনো মোড়ে তুমি বুঝবে 

পবিত্র ভালোবাসার গভীরতা।

অন্ধকারে হন্যে হয়ে খুঁজতে থাকবে 

নিষ্পাপ আবেগ মাখা সরলতা। 


দূরত্ব মিটিয়ে তুমিও আসতে চাইবে 

আবার নব দিগন্তের সূচনায়।

ভীতিকে উপেক্ষা করে হাত বাড়াবে 

বাহুতে টানবে না করে সংশয়। 


অনায়সেই তুমি ছিন্ন করতে থাকবে

কত শতো থাকা নামহীন বন্ধন।

লতা হয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখবে

উৎসুক হবে করতে আলিঙ্গন। 


পুরনো সেই ডাক তুমি শুনতে চাইবে

বুনতে ইচ্ছে হবে একি সাথে ঘর।

পথের কাঁটা সরিয়ে দিতে মরিয়া হবে 

নানা ফুলে ফুলে সাজাবে আসর।


আগের ঠিকানায় তুমি ছুটে আসবে 

অপেক্ষায় গুনে যাবে প্রতিটি প্রহর।

নীরব কান্নায় হৃদয় ভেঙে চুরমার হবে

অতীত ভুলে ভাঙ্গবে বুকের পাঁজর।


_

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১