পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট স্বৈরশাসক হিসেবে হাসিনা ও তার আওয়ামী লীগের নাম লেখা থাকবে। তারা বারবার নির্বাচন ছাড়াই ক্ষমতা দখলের মাধ্যমে এমন স্বৈরতন্ত্র বাংলাদেশকে উপহার দিয়েছে। যার কারনে দেশের জনগণের প্রতিরোধের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এটির মূল কারন হচ্ছে জনগনের সাথে তাদের কোন সম্পর্ক ছিলো না। তারা একটি দেশের সহযোগিতায় ক্ষমতা দখল করে রাখলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। বাংলাদেশের জনগণ ঘৃণাভরে এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাক্ষাণ করেছে। কোন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আর টিকে থাকতে পারবে না।
মঙ্গলবার বিকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলা জামায়াতের উদ্যেগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা ও প্রীতি সমাবেশে সংবর্ধীত অতিথি হিসেবে দেবীদ্বারের কৃতি সন্তান, জামায়াতের ইউরোপের মুখপাত্র ও ইন্টারন্যাশনাল জ্যুরিষ্ট ইউনিয়ন লন্ডনের ইনচার্জ ব্যারিষ্টার আবু বকর মোল্লা এসব বক্তব্য তুলে ধরেন।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর জামায়াতের আমীর ফেরদাউস আহমেদের পরিচালনায় ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টীম সদস্য বীরমুক্তিযুদ্ধা আব্দুস ছাত্তার। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মোহাম্মদ ফারুক, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ।