খুলনার বটিয়াঘাটা উপজেলায় গণঅধিকার পরিষদ (জিওপি) ও ছাত্র অধিকার পরিষদের প্রথম নবগঠিত কমিটির এক সংবর্ধনা ও পরিচিতি সভা গতকাল শুক্রবার বিকাল ৩টায় স্থানী সদর বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শাকিলের সভাপতিত্ব ও সদস্য সচিব মোঃ সোবহান মল্লিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলার গণঅধিকার পরিষদ (জিওসি) এর সভাপতি জি, এম আজিজুল ইসলাম। আলোচক প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর সহ-সভাপতি মো: ফয়সাল শেখ। বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মোঃ সোহাগ মোল্লা, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ মাঈনুল ইসলাম লিটন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ রাজু হাওলাদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: সোহাগ মোল্লা, মো: মাঈনুল ইসলাম লিটন, মো: রাজু হাওলাদার, মো: মুজাহিদুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম রবি, শেখ লিয়াকত আলী, মো: আলী, মো: রবিন প্রমূখ।