মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৩২
ব্রেকিং নিউজ

মাওলানা ওহিদুজ্জামানের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার:- থানায় জিডি

রিপোর্টার : শায়েক আহমদ,সিলেট বিভাগীয় ব্যুরো প্রতিনিধি:
প্রকাশ : শনিবার , ৫ অক্টোবর ২০২৪ , দুপুর ০২:৪৩

মৌলভীবাজারের জনপ্রিয় আলেম মাওলানা ওহিদুজ্জামান আহমদ তালুকদার।  সম্প্রতি ফেসবুকে ভুয়া আইডি খুলে উনাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন অজ্ঞাত এক ব্যক্তি। এতে ব্যাপক বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সুনামধন্য সাবেক ভাইস প্রিন্সিপাল মরহুম  আল্লামা আকমল আলী (রহঃ)-র এর বড় ছেলে  মাওঃ ওহিদুজ্জামান আহমদ তালুকদার, গ্রাম ও ডাক, পাচগাও,থানা: রাজনগর, জেলা: মৌলভীবাজার,বর্তমান:ঠিকানা:পশ্চিম বড়হাট,মৌলভীবাজার পৌরসভা,মৌলভীবাজার। 

উনার নাম ও ছবি ব্যবহার করে ohduzzaman ahmed নামীয় ফেইসবুকে ফেইক আইডি খোলে


অনেকগুলি  পোস্ট করেছে যা খুবই খারাপ এবং  অরুচি সম্পূর্ণ  কমেন্ট করছে। তিনি বলেন, এই বিভ্রান্তি মূলক পোস্ট করে আমার মান সম্মান ক্ষুন্ন করছে এই  অজ্ঞাত মানুষটি ।  এ ঘটনায়  ০৩/১০/২০২৪ইং মৌলভীবাজার সদর মডেল থানার জিডি করেন যার  নং-১৪৫,।মাওলানা ওহিদুজ্জামান জানান,আমার নামে ফেইক আইডি বানিয়ে মৌলভীবাজার জেলা  আল ইসলাহ এর  সভাপতি অধ্যক্ষ মুফতি মাওলানা শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হককে  জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যা অত্যান্ত দুখের বিষয়। 

আমি আইনি প্রক্রিয়ার প্রথম ধাপ থানায় জি ডি করেছি এবং দোষীকে চিহ্নিত  করার  সকল প্রক্রিয়া  অব্যাহত রয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১