মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৩২
ব্রেকিং নিউজ

কালিয়ায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বুধবার , ২৫ মার্চ ২০২৬ , রাত ০৯:১৯

নড়াইলের কালিয়ায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কবিতা আবৃতি,চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

 ২৪ মার্চ (সোমবার) সকাল ১০টায় কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জিন্নাতুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার এম, এম, শারাফাত হোসেন, সহকারী আইসিটি কর্মকর্তা  প্রস্ফূট মণ্ডল, পল্লী ও দারিদ্র বিমোচন অফিসের কর্মকর্তা বিজন কুমার, সমাজসেবা কর্মকর্তা জুবায়ের হোসেন, যুব উন্নয়ণ কর্মকর্তা মুজাফফর হোসেন এবং উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক পুলক কুমার ঘোষ।

‎এ প্রতিযোগিতায় তিনটি শাখায় নয়টি দলে মোট ২৮ জন প্রতিযোগী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকার করে বিজয়ী হয়েছে।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১