বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫৯
ব্রেকিং নিউজ

কবিতা:- বিবেক

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ , রাত ১২:১৮

কবি:- 

রাহেলা আক্তার 

বিবেক সবার ঘুমিয়ে গেছে

অঙ্গ নাকি নড়েচড়ে, 

চোখ দুটো যদিও খোলা 

দৃষ্টি গেছে মরে। 


গিরগিটিরা রুপ পাল্টিয়ে 

থাকে খোলস পরে

সুযোগ সন্ধান খুঁজে ফের

তৈল মাথার ঘরে।


অন্যায়ের প্রতিবাদ না করিয়ে

সাধুর বেশ ধরে ,

মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আবার 

অসৎ উপার্জন করে।


প্রতিবাদী  কন্ঠ গর্জেনা আর

দৃষ্টির আড়ালে থাকে,

বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে

বগলে দালাল রাখে।



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১