সাজিয়া আফরিন
দু'ফোঁটা অশ্রু বিসর্জনে পথচলা
একাকিত্বের হাহাকার বুকে,
আঁধারে হাতছানি মায়াজালে বিভোর
ভালোবাসা কাঁদে দুখে।
মায়াবী আঁখি জোছনায় রাঙে
অপেক্ষায় দু'কদম হেঁটে,
খুঁজে স্বীয় অস্তিত্বের নিঃশ্বাস
নীরবতার বেড়াজালে এঁটে।
দৃষ্টিতে নির্বাক বৃষ্টিস্নানে কায়া
স্পর্শে উপলব্ধি জাগে,
মৌনতায় অবেলায় পুলকিত হৃদয়ে
একফালি হাসির রাগে।
তুমি হীনা পাপড়ির আবডালে
লুকিয়ে অশ্রু ঝরে,
তৃষ্ণা সুধায় মায়াবী জোৎস্না
আঁধারে মেঘ যায় সরে।