বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:২২
ব্রেকিং নিউজ

লোহাগড়ায় বাবার পরকিয়া সন্দেহে, ছেলে পিটালেন শিল্পী নামক একজন মহিলা কে

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ , রাত ১১:০৫

মনির খান বিশেষ প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার চোরখালী গ্ৰামের দাউদ খন্দকারের মেয়ে শিল্পী বেগম (৩৫) কে বেদড়ক মারপিট করলেন এক ই গ্ৰামের  কওসার শেখের ছেলে ওহাব শেখ।

অদ্য ১৪ এপ্রিল রবিবার সকাল ১০ টার সময় ওহাব শেখ শিল্পী বেগমের বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন,

ঘর থেকে বের হয়ে আয়, তখন শিল্পী বেগম ঘর থেকে বের হতে একটু দেরী করে ফেলে, তখন ওহাব শেখ নিজে ই ঘরের ভেতরে ঢুকে গিয়ে শিল্পী বেগম কে ঘর থেকে টেনে হ্যাশরে বাহীরে এনে বেধড়ক মারপিট করে এবং এক পর্যায়ে শিল্পী বেগম জ্ঞান হারা হয়ে যায়।

ঘটনার বেগতিক দেখে শিল্পী বেগমের মেয়ে ফাতেমা খানম লোহাগড়া থানা পুলিশ কে অবগত করান, এবং ঘটনা স্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শিল্পী বেগম কে দ্রত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এনে চিকিৎসা সেবা প্রদান করেন এবং জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে। 


ওহাব শেখ কর্তৃক মারধরের কারণ সম্পর্কে শিল্পী বেগম বলেন, ওহাব শেখের বাবা কওসার শেখ তাহার কাছে থেকে স্ট্যাম্পে লেখা পড়া করে ৫০ হাজার টাকা ধার নিয়েছে এবং পরবর্তীতে আবার ২৫ হাজার টাকা নিয়েছে মোট ৭৫ হাজার টাকা ওহাব শেখের বাবা কওসার শেখের কাছে পাবে।


উক্ত টাকা লেনদেনের কারণে শিল্পী বেগম ও কওসার শেখের মধ্যে প্রতিবেশী হিসেবে কথা বার্তা হয়, কিন্তু  কওসার শেখের ছেলে ওহাব শেখ সেটা কে সন্দেহের চোখে দেখে এবং এক পর্যায়ে শিল্পী বেগম কে বেধড়ক মারপিট করে। 


অবশেষে শিল্পী বেগম ওহাব শেখের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনা নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১