মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ- পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক জাতীয় ১৫০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান, এসআই আব্দুস সালাম, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই গোলাম মাহমুদ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৩ মে বোদা থানাধীন ৩ নং বেংহারী বনগ্রাম ইউপি বোয়ালমারী বাজার হতে করতোয়া নদীর বারুনি ঘাটগামী ব্লক বসানো কাঁচা রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় দয়ামন চন্দ্র বর্মন (৩৮)এর হাতে ১৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট (মাদক দ্রব্য) সহ পুলিশ হাতে নাতে গ্রেফতার করেছে।দয়ামন চন্দ্র আমতলা কাজিপাড়া মোড়ল পাড়া গ্রামের মৃত রাজকুমার চন্দ্র বর্মনের ছেলে বলে জানা গেছে। এসআই মোঃ বদিউজ্জামান এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি দয়ামন চন্দ্র বর্মন এর বিরুদ্ধে বোদা থানার মামলা নং-৩৩, তারিখ ২৩/০৫/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ রুজু করা হয়। আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।অন্যান্য পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম, এসআই মো: বদিউজ্জামান, এসআই মোঃ আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্স সহ এই অভিযানে নেতৃত্ব দেন।
পঞ্চগড় প্রতিনিধি
তারিখ ৪ /৫/২৪ ইং