নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান লোহাগড়া উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৯ অক্টোবর (মঙ্গলবার)দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নদীভাঙন, দ্রব্যমূল্য পরিস্থিতি, জলাবদ্ধতা, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা সহজীকরণ, বাল্যবিবাহ নিরোধ, ডেঙ্গু ও জনস্বাস্থ্য পরিস্থিতি, পলিথিন নিষিদ্ধকরণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, মাদকাসক্তি, মানসম্মত শিক্ষাদান, কর্মসংস্থান পরিস্থিতি, শিশুদের মোবাইল আসক্তির মতো নানান জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে সকলে আলোকপাত করেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী-এর সভাপতিত্বে লোহাগড়া উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এ সভায় লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও লোহাগড়া পৌরসভার প্রশাসক জনাব মিঠুন মৈত্র,নড়াইলের উপপরিচালক (স্থানীয় সরকার) ও নড়াইল পৌরসভার প্রশাসক জনাব জুলিয়া সুকায়নাসহ লোহাগড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় নেতাকর্মী ও নানান শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।