মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:০৯
ব্রেকিং নিউজ

ভূমিদস্যু আব্দুল্লাহকে শাস্তির দাবিতে মানব বন্ধন

রিপোর্টার : মোঃইমরান বটিয়াঘাটা প্রতিনিধি :-
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৯ মে ২০২৪ , দুপুর ০১:৫০

 খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিনটানা থানাধীন কৈয়া বাজার এলাকার ভূমিদস্যু, মামলাবাজ ও সন্ত্রাসী আব্দুল্লাহকে হরিনটানা থানা পুলিশ গ্রেফতার করায় প্রসাশনকে ধন্যবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী।

গত কাল  ৮ এপ্রিল দুপুর ২টায়  কৈয়া বাজার চৌরাস্তা মোড়ে এ মানব বন্ধন কর্মসূচি  অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত এলাকাবাসীসহ বক্তরা আব্দুল্লাহকে ভূমিদস্যু, মামলাবাজ,সন্ত্রাসী ও নারীলিপ্সু আখ্যায়িত করে প্রসাশনসহ সকল উর্দ্ধতন কতৃপক্ষের নিকট ভূমিদস্যু আব্দুল্লাহকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।এ মানব বন্ধনে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা শেখ আনোয়ার হোসেন,কৈয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি সুজয় কান্তি মন্ডল,ইউপি মেম্বার ও যুবলীগ নেতা তরিকুল ইসলাম,বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেজোয়ান ইমন,বিশিষ্ট ব্যবসায়ী রহিম সানা সহ আরোও অনেকে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১