বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:৪৮
ব্রেকিং নিউজ

নড়াইলের কালিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : রবিবার , ২ মার্চ ২০২৫ , সন্ধ্যা ০৭:৩২

নড়াইলের কালিয়ায় জাতীয় ভোটার দিবস 'তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পালিত হয়েছে।

২ মার্চ (রোববার) সকালে কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মো: শাহজাহান মিয়া, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী প্রমূখ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১