বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৫২
ব্রেকিং নিউজ

কুলাউড়ায় ট্রেনে কাটা পরে এক অজ্ঞাত নারীর মৃত্যু

রিপোর্টার : শায়েক আহমদ,মৌলভীবাজার:
প্রকাশ : রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , রাত ০৯:৫৭

অজ্ঞাত এক নারীর (৫২) মৃত্যু হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে ।

রোববার সকালে কুলাউড়া পৌর শহরের বিহালা এলাকায় কুলাউড়া-সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।

থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল সাতটার দিকে কুলাউড়া-সিলেট রেলপথের বিহালা এলাকা দিয়ে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় রেলপথ দিয়ে যাওয়া ওই নারীর ডান পা ট্রেনে কাটা পড়ে। পরে অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে রেল পুলিশের লোকজন সেখানে গিয়ে দ্রুত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, ঘটনার পর ওই নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হয়তো তাকে বাঁচানো যেত। কিন্তু আশপাশের কেউ কাছে যাননি। ওই নারীর কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১