১৬ (এপ্রিল) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কালিয়া পৌরসভা হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ইপিআই জরুরী টিকাদান রুবেলা হাম ক্যাম্পেইন প্রশিক্ষণ ২০২৬ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠান কালিয়া পৌর সভার সচিব মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কালিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন সহ-সভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, শেখ মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম ওসি, শিক্ষক মোঃ মিল্টন শেখ, মোল্লা শাহ আলম মোঃ রোহাদ সরদার, নঈমুল ইসলাম নিপু, তন্দ্রা রানী মন্ডল , সহ কালিয়া পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এনজিও প্রতিনিধি সামাজিক সাংগঠনের প্রতিনিধি, মসজিদের ঈমাম, পূজা মন্ডপের পুরোহিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।